Advertise top
বিদেশ

চীনের মহাকাশযানে পাকিস্তানের প্রথম নভোচারী

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম    

চীনের মহাকাশযানে পাকিস্তানের প্রথম নভোচারী
অন্যান্য নভোচরীদের সাথে পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। সংগৃহীত

নিজস্ব মহাকাশযান না থাকায় চীনের শেনঝৌ-২৪ অভিযানে মহাকাশে গেলেন পাকিস্তানের প্রথম নভোচারী।

 

পাকিস্তান বিমান বাহিনীর সাবেক পাইলট মুহাম্মদ জিশান আলী এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে আছেন। চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে বুধবার, ২৫ নভেম্বর তিন নভোচারী তিয়াংগং মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা হন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তারা সেখানে পৌঁছান। সঙ্গে আছেন চীনা নভোচারী তাঙ হঙবো ও উ ই।

 

বেইজিং ও ইসলামাবাদের মধ্যে ২০২৫ সালে সই হওয়া মহাকাশ সহযোগিতা চুক্তির আওতায় আলীকে দলে নেওয়া হয়েছে। পাকিস্তানের নিজস্ব মহাকাশযান নেই। তাই অভিযানের সব গুরুত্বপূর্ণ পর্যায়ে দেশটিকে চীনের ওপর নির্ভর করতে হচ্ছে। পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী ঘটনাটিকে ঐতিহাসিক বলেছেন।

 

আলী প্রায় এক সপ্তাহ মহাকাশে থেকে পৃথিবীতে ফিরবেন। এ সময় তিনি ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ এবং কিনোয়া বীজের ওপর মহাকাশের বিকিরণ ও মাইক্রোগ্র্যাভিটির প্রভাব নিয়ে গবেষণা করবেন। চীনা দুই নভোচারী তিয়াংগংয়ে ছয় মাস থাকবেন।

 

বর্তমানে কক্ষপথে মহাকাশ স্টেশন আছে দুটি। একটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, অন্যটি চীনের তিয়াংগং। বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অবসরে যাওয়ার কথা। এতে মহাকাশ বিজ্ঞানে চীনের প্রভাব বাড়ছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal