বরিশাল নিউজ, বরগুনা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

বরগুনা সদর উপজেলায় মুরগির খামারের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন নামে এক শ্রমিক মারা গেছেন।
উপজেলার ক্রোক সুইজ এলাকায় বুধবার, ২৫ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত বেলাল বরগুনা পৌরসভার আমতলারপাড় এলাকার মৃত ইব্রাহিম খলিলের ছেলে। তিনি ক্রোক সুইজ এলাকার জুয়েলের খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। জুয়েল সেখানকার হাসেম হাওলাদারের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, কাজের প্রয়োজনে কাঠের গুঁড়ির বস্তা নিয়ে বেলাল তিনতলা ভবনের ছাদে উঠেছিলেন। অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজী জুবায়ের হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার তদন্ত ওসি ইউনুস আলী ফরাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। তিনি বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন