Advertise top
বরিশাল

দেশের মধ্যে ভোলায় প্রজনন হার সর্বোচ্চ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম    

দেশের মধ্যে ভোলায় প্রজনন হার সর্বোচ্চ
প্রজনন হার জেলা হিসেবে ভোলায় ও বিভাগ হিসেবে বরিশালে বেশি। বরিশাল নিউজ ডটকম গ্রাফিক্স

দেশের ৬৪ জেলার মধ্যে মোট প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়। জেলাটিতে এই হার ৩.৫০, আর জাতীয় গড় ২.৪০।

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ মঙ্গলবার, ২৪ নভেম্বর ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রকাশ করেছে। ৩১৭ পৃষ্ঠার এই প্রতিবেদনে জেলাভিত্তিক তথ্য উঠে এসেছে।

 

বিভাগ হিসেবে প্রজনন হার সবচেয়ে বেশি বরিশালে, ২.৬০। ভোলার পর জেলা হিসেবে এগিয়ে আছে মাদারীপুর, সেখানে হার ৩.৩০। বরিশাল জেলায় এ হার ২.৯০। একই হার লক্ষ্মীপুর ও সুনামগঞ্জেও।

 

সবচেয়ে কম প্রজনন হার খুলনা বিভাগের বাগেরহাটে, ১.৫০। যশোর, রাজবাড়ী ও নওগাঁয় হার ১.৭০। নোয়াখালীতে এ হার ৩.০০।

 

বিভাগওয়ারি হার:

চট্টগ্রাম: ২.৫০

ময়মনসিংহ ও সিলেট: ২.৪০

রংপুর: ২.৩০

ঢাকা ও রাজশাহী: ২.২০

খুলনা: ২.০০

 

জরিপে বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাভেদে বড় পার্থক্য দেখা গেছে। জয়পুরহাটে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের ৫৭.৪ শতাংশ বর্তমানে বিবাহিত। এরপর আছে সাতক্ষীরা (৫৪.৮ শতাংশ), কুষ্টিয়া (৫২ শতাংশ), মেহেরপুর (৫১.৫ শতাংশ) ও মানিকগঞ্জ (৫০.৬ শতাংশ)। একই বয়সী নারীদের মধ্যে বিবাহিতের হার সবচেয়ে কম সিলেটে, ১৪.৩ শতাংশ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal