বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

বিমানবন্দরে পাসপোর্ট চিহ্নিত থাকার কথা জানানো হয়েছে বলে দাবি করেছেন ভারতের ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস। এ কারণে লন্ডনে যেতে পারেননি তিনি।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাসের লন্ডনে যাওয়ার কথা ছিল মঙ্গলবার, ২৪ নভেম্বর ভোরের ফ্লাইটে। বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্ট চিহ্নিত করা আছে।
সামাজিক মাধ্যমে সোমবার, ২৩ নভেম্বর রাতে দেওয়া পোস্টে দাস বলেন, “এই কাপুরুষ সরকার আমাকে লন্ডনের ফ্লাইটে উঠতে দেয়নি। অক্সফোর্ড, কেমব্রিজ, এলএসই ও এডিনবরার মতো বিশ্ববিদ্যালয় আমাকে বক্তব্য দিতে আমন্ত্রণ জানিয়েছিল।”
দাসের বয়স ২৭ বছর। মে মাসে যাত্রা শুরুর পর সামাজিক মাধ্যমে লাখ লাখ অনুসারী পেয়েছে সিজেপি। অক্সফোর্ড ইউনিয়নে ১ ডিসেম্বর তার বক্তব্য দেওয়ার কথা ছিল।
প্রায় এক মাস আগে দিল্লিতে নিরাপত্তা অভিযান উপেক্ষা করে বিক্ষোভের সময় তাকে আটক করা হয়। ওই বিক্ষোভে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাওয়া হয়েছিল। পরীক্ষার অনিয়মের অভিযোগে জুলাইয়ে সিজেপির আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন