Advertise top
স্পেশাল

২০৭০ সালে বাংলাদেশে মুসলিম জনসংখ্যা হবে প্রায় ২২ কোটি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম    

২০৭০ সালে বাংলাদেশে মুসলিম জনসংখ্যা হবে প্রায় ২২ কোটি
ঢাকার একটি ব্যস্ত সড়ক। সংগৃহীত

জন্মহার ও গড় বয়সের ব্যবধানে ২০৭০ সালে বাংলাদেশে মুসলমান হবেন ২১.৮ কোটি। পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় এমন পূর্বাভাস মিলেছে।

 

গবেষণা অনুযায়ী বাংলাদেশের মুসলিম জনসংখ্যা ২০৭০ সালে ২১.৮ কোটিতে পৌঁছাবে। একই সময়ে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ হবে। পাকিস্তানে মুসলমান থাকবেন ৪৬.১ কোটি। ভারত থাকবে দ্বিতীয় স্থানে, সেখানে মুসলমান হবেন ৩৩.৪ কোটি।

 

ভারতে ২০৭০ সালেও হিন্দুরা বিপুল সংখ্যাগরিষ্ঠ থাকবেন। জনসংখ্যায় তাদের অংশ ২০২০ সালের ৭৯ শতাংশ থেকে কমে ৭৬ শতাংশ হবে। মুসলমানদের অংশ ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হবে।

 

পরিবর্তনের কারণ বয়স ও জন্মহারের ফারাক। ২০২০ সালে ভারতীয় মুসলমানদের গড় বয়স ছিল ২৪ বছর। হিন্দুদের গড় বয়স ছিল ২৯ বছর। পিউয়ের হিসাবে ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে মুসলিম নারীর গড় সন্তান ২.৩টি, হিন্দু নারীর ১.৮টি।

 

পিউ রিসার্চ সেন্টারের গবেষক স্টেফানি ক্রেমার বিবিসিকে বলেন, এই পরিবর্তন পুরোপুরি জনবিন্যাসগত পার্থক্য থেকেই আসবে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ কেএস জেমস বিবিসিকে বলেন, "শেষ পর্যন্ত, দুই সম্প্রদায়ের প্রজনন হার একটি জায়গায় চলে আসবে।" ধর্মান্তরের মাধ্যমে জনসংখ্যা বদলের উল্লেখযোগ্য প্রমাণ নেই বলেও জনসংখ্যাবিদরা মত দেন।

 

গবেষণায় যুদ্ধ, মহামারি ও অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব বিবেচনায় নেওয়া হয়নি। ভারতের ক্ষেত্রে ২০১১ সালের আদমশুমারির তথ্যকে ভিত্তি ধরা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal