Advertise top
রাজনীতি

বিএনপি সরকারকে ফয়জুল করিমের সতর্কবার্তা

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম    

বিএনপি সরকারকে ফয়জুল করিমের সতর্কবার্তা
বরিশালের মুলাদী উপজেলার পূর্ববাজারে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন, সমস্যা স্বীকার করা সুশাসনের প্রথম ও প্রধান লক্ষণ। অথচ বিএনপি সরকারের মধ্যে সমস্যা অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে ।

 

বৃহস্পতিবার, ১২ নভেম্বর বরিশালের মুলাদী উপজেলার পূর্ববাজারে ইসলামী যুব আন্দোলনের উপজেলা শাখা আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ফয়জুল করিম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সমস্যাকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা মনে হয়েছে। রাষ্ট্রে সমস্যা ও সংকট তৈরি হবে—এ বাস্তবতা মেনেই মানুষ রাষ্ট্র গঠন করেছে। সরকারের দায়িত্ব হলো সেসব সমস্যা চিহ্নিত করা, স্বীকার করা এবং সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া।

 

সরকারের উদ্দেশে শায়খে চরমোনাই বলেন, অতীতের খারাপ সময়ের সঙ্গে তুলনা করে নিজেদের ভালো প্রমাণের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। বাস্তব পরিস্থিতি স্বীকার করে তা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

 

সম্মেলনেবিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal