বরিশাল নিউজ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
বোন পড়েন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। সেখানে বেড়াতে গিয়েছিলেন সাবিকুন্নাহার লিজা (২৭)ও তার ছেলে সাত বছরে লাবিব। ক্যাম্পাসে ঘুরতে যাওয়ার পর থেকেই হঠাৎ মা ও ছেলে নিখোঁজ হন। তাদের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
লিজার বোন শাকিলা জাহান শিমু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার, ১১ নভেম্বর বিকাল আনুমানিক ৫টার দিকে ছেলেকে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়াতে যান লিজা। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ নারীর চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, তারা এখনো লিজা ও তার ছেলেকে খুঁজে পাননি। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগসহ বিভিন্নভাবে খোঁজ নেওয়া হয়েছে।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাদের জিডি করার পরামর্শ দেওয়া হলে বৃহস্পতিবার দুপুরে পরিবার থানায় এসে সাধারণ ডায়েরি করে।তাদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন