বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরিশাল নগরীতে ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে বিএমপি। এর মধ্যে আটজন মাদকসহ ধরা পড়েন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) আলাদা দল শনিবার, ৭ নভেম্বর থেকে রবিবার, ৮ নভেম্বর সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।
বিএমপি মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, অভিযানে ১৮৫ পিস ইয়াবা ও ৩৭০ গ্রাম গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আটজন। নিয়মিত মামলায় চারজন, বরিশাল মহানগর অধ্যাদেশে ১২ জন এবং অন্য আইনে একজন গ্রেপ্তার হন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মাদক ও সন্ত্রাসবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন