Advertise top
ক্রিকেট

সিলেট টেস্ট; জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম    

সিলেট টেস্ট; জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
সিলেট টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরির পর কাভেম হজ। বিসিবি

তিন উইকেটের বিনিময়ে লিড ৩১৫ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিলেট টেস্টে জিততে তাই রেকর্ড রান তাড়া করতে হবে বাংলাদেশকে।

 

চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান তিন উইকেটে ৩৪৫। সেঞ্চুরি করে ১৪০ রানে অপরাজিত আছেন কাভেম হজ। আমির জাঙ্গু অপরাজিত ২০ রানে। বাংলাদেশের বোলাররা দিনে মাত্র তিনটি উইকেট পেয়েছেন।

 

তাইজুল ইসলাম ১১৮ রানে দুটি এবং মেহেদী হাসান মিরাজ ৫৮ রানে একটি উইকেট নেন। কেভিন উইকহ্যাম ৭৮ ও ব্রেন্ডন কিং ৬১ রান করে আউট হন।

 

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সফল রান তাড়া ২১৫। সেটি হয়েছিল ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ওয়েস্ট ইন্ডিজের লিড এরই মধ্যে ৩১৫, অর্থাৎ লক্ষ্য এর চেয়ে বড় হবে। প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানে বাংলাদেশ ৩০ রানের লিড পেয়েছিল।

 

মিরপুরের প্রথম টেস্ট আট উইকেটে হেরে সিরিজে এক ম্যাচ পিছিয়ে আছে নাজমুল হোসেনের দল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal