Advertise top
পরিবেশ

ভয়াল ১২ নভেম্বর আজো কাঁদায় স্বজনদের

শরীফ হোসাইন, ভোলা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:২৬ পিএম    

ভয়াল ১২ নভেম্বর আজো কাঁদায় স্বজনদের

সেই ভয়াল ১২ নভেম্বর আজ । ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলীয় অঞ্চলসহ ভোলার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিলো। সেই স্মৃতি আজো বয়ে বেড়াচ্ছেন বেঁচে যাওয়া স্বজনরা।

দিনটি স্মরণে দেশব্যাপী আলোচনাসভা, সেমিনার, কোরআনখানি ও মিলাদ মাহফিল আয়োজন করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। উপমহাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছিল। ধরণা হচ্ছে প্রলয়ংকরী ওই দুর্যোগে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। তার মধ্যে ভোলা জেলায় লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।

 উত্তাল মেঘনা নদী আর তার শাখা-প্রশাখাগুলো রূপান্তরিত হয়েছিল লাশের নদীতে। সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ৫৫ বছর পূর্ণ হলেও উপকূলের মানুষ আজো অবহেলিত ও অরক্ষিত। ওই দিনের স্মৃতি আজো মনে পড়লে আৎকে উঠেন অনেকেই।

১৯৭০ সালের ১১ নভেম্বর বুধবার থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হতে থাকে। পরদিন ১২ নভেম্বর বৃহস্পতিবার আবহাওয়া আরো খারাপ হতে লাগল এবং মধ্যরাত থেকেই ফুঁসে উঠতে লাগল সমুদ্র। তীব্র বেগে লোকালয়ের দিকে ধেয়ে আসল পাহাড় সমান উঁচু ঢেউ। ৩০/৪০ ফুট উচু সেই ঢেউ আছড়ে পড়ল মানুষের উপর। আর মুহুর্তেই ভাসিয়ে নিয়ে গেলো মানুষ, গবাদিপশু, বাড়ীঘর এবং ক্ষেতের সোনালী ফসল। পথে-প্রান্তরে উন্মুক্ত আকাশের নীচে পড়েছিলো কেবল লাশ আর লাশ। কত কুকুর, শিয়াল আর শকুন খেয়েছে সে লাশ তার কোন ইয়ত্তা নেই।জন-মানুষ শুন্য হয়ে পড়েছিলো দ্বীপজেলা ভোলা।

এসব সংবাদ তৎকালীন “পূর্বদেশ” পত্রিকার ভোলাস্থ প্রতিনিধি এম হাবিবুর রহমানের পাঠানো সচিত্র প্রতিবেদন “বাংলার মানুষ কাদোঃ ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ” শিরোনামে ছাপা হয়েছিলো। আর এ সংবাদ বিশ্বব্যাপী চারদিন পর জানতে পেরেছিলো। সেই চিত্রটি আজো ঢাকা প্রেস ইনষ্টিটিউট-এ কালের স্বাক্ষী হিসেবে বাধানো অবস্থায় প্রদর্শিত হচ্ছে।

তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা ও সংবাদকর্মী, ভোলা প্রবীণ সাংবাদিক এম এ তাহের বলেন, ভয়াল সেই রাত কেটে গেলে পরদিন শুক্রবার শহরময় ধ্বংসস্তুপ দেখা যায়। প্রায় এক কোমর পানি ছিলো সর্বত্র। চারিধারে ছড়িয়ে ছিটিয়ে ছিল শুধু লাশ আর লাশ। পানি ভেঙ্গে তিনিসহ আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহাজানসহ আরো অনেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেন। সেদিন সবাই মিলে প্রায় সাড়ে ৩’শ লাশ দাফন করান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নির্বাচনী প্রচারণা বন্ধ করে এক জাহাজ ত্রাণ নিয়ে আসেন ভোলায়। সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মনপুরায়। তাই মনপুরায় এসে সকলের মাঝে ত্রাণ বিতরণ করেন।

তৎকালীন সময়ে দৌলতখান উপজেলার মেদুয়া গ্রাম এবং বর্তমানে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামের বাসিন্দা মোঃ আলমগীর ৭০’র বন্যার কথা বলতে গিয়ে তিনি বলেন, ওই বছর এসএসসি পরীক্ষার্থী ছিলাম। বাড়ী একটু দুরে থাকায় তিনি দৌলতখান বাজারের একটি দোকান ঘরের মধ্যে থেকে পড়া-লেখা করছিলেন। রাতের বেলা দেখেন প্রবল বেগে পানি আসছে। সেই সাথে গুরি গুরি বৃষ্টি হচ্ছিল। এসময় তিনি একাকী কি করবেন ভেবে আশ-পাশের দোকানগুলোতে কোন মানুষের অবস্থান আছে কিনা তা বুঝতে চেষ্টা করলেন।

তিনি আরো বলেন, এ সময় পাশের একটি দোকানের মধ্যে লোকজনের কথা শুনতে পেয়ে সেখানে যেতে মনস্থ করলেন। নিচের দিকে তাকিয়ে দেখলেন যে পানির চাপ প্রচণ্ড । এর মধ্যে অনেক সময় অতিবাহিত হয়ে গেল। উপায়ন্তুর না দেখে তিনি ওই পানির মধ্যে ঝাপ দিয়ে পাশের দোকানের বেড়াটি ধরলেন। পরে তিনি দোকানের উপরে থাকা লোকজনকে ডাক দিলে তারা তাকে উপরে তোলেন। সকাল বেলা তিনি বাড়ীতে গিয়ে দেখেন যে, ঘরগুলো বন্যায় ভেঙ্গে দুমরে-মুচরে গেছে। যাওয়ার সময় তিনি পথে পথে হাজারো লোকের মরদেহ পরে থাকতে দেখেছেন। এমনকি বিভিন্ন গাছের সাথে মরদেহগুলো ঝুলতেও দেখেছেন। ওই বন্যার সময় তাদের ঘরে লোকজন ছিলনা। তাই বড় ধরনে কোন প্রকার ক্ষতি হয়নি। তবে তাদের আমান উল্লাহ মিঝি বাড়ী থেকে প্রায় ৩৯ জনের মত লোক ওই বন্যায় প্রাণ হারায়। 

১৯৭০ এর ভয়াবহ জলোচ্ছ্বাসে পর ভোলার বিভিন্ন অঞ্চলে লাশের সৎকার ও বেঁচে থাকা মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে রিলিফ বিতরণ করতে গিয়ে যে দৃশ্য পেয়েছি তা বর্ণনা করতে গিয়ে ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ও মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম নিরব মোল্লা স্মৃতি চারণ করে বলেন, যারা সে সময় বেঁচে ছিলেন তাদের পাশে যখন গিয়েছি, তখন কি করব ভেবে পাইনি।

জননেতা মাওলানা ভাষানী ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ যারা এদৃশ্য দেখতে আসেছেন আবেগ আপ্লুত হয়ে পরেন এবং তারা বলেন, সেই সময়ের শাসক (ইয়াহিয়া খান’রা) বাংলার স্বজন হারাদের পাশে এগিয়ে আসেন নি এবং তাদের খোজ পর্যন্ত নেন নি। তখন সারা বিশ্বব্যাপী তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্টিকে ধিক্কার দিয়েছিল। এখনো স্বজন হারা পরিবারগুলো যেভাবে আছে তাদের পাশে সকলেই দাড়ানো উচিত বলে তারা অভিহিত করেন।

এই দিনটিতে প্রেসক্লাবসহ সামাজিক সংস্কৃতিক সংগঠনগুলো আলোচনা সভা, স্মরণ সভা, দোয়া ও কোরআন খানির ব্যবস্থা করে থাকেন। কিন্তু ভোলাবাসীর প্রাণের দাবি এ দিনটিকে একটি জাতীয় শোক ও উপকূল দিবস হিসাবে ঘোষণা করে সরকারী ও বেসরকারি পালন করার হউক। পাশা-পাশি এ উপকূলীয় অঞ্চলে এখনো পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র ও মাটির কিল্লা নির্মাণ করা প্রয়োজন এবং জনগণকে সচেতন করার ক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটিসহ সকল প্রশাসন তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছেন দেশবাসী।

শরীফ হোসাইন, ভোলা ॥

মন্তব্য লিখুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal