বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস-বিডিএসের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষার অন্তত এক মাস আগে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। সেই হিসেবে চলতি সপ্তাহে অফিশিয়াল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
মেডিভয়েস জানিয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন সোমবার,৯ নভেম্বর সাংবাদিকদের বলেছিলেন,এমবিবিএস ভর্তি পরীক্ষার নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি।মঙ্গলবারের সভায় নীতিমালা অনুমোদনের পর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।র
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন