Advertise top
বরিশাল

উজিরপুরে মাদক বিরোধে খুন হয়েছেন কাওসার , গ্রেপ্তার ৯

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম       

মাদক বিরোধে খুন হয়েছেন  উজিরপুরে যুবদল নেতা, গ্রেপ্তার ৯
উজিরপরে খুনের ঘটনায় থানায় সহকারী পুরিশ সুপারের সংবাদ সম্মেলন

উজিরপুরে যুবদল নেতা কাওসার হাওলাদারকে কুপিয়ে খুনের ঘটনায় পুলিশ নয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। মাদক নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে ওই খুনের ঘটনা বলে জানা গেছে।

 

উজিরপুর মডেল থানায় আজ ২৪ অক্টোবর শনিবার দুপরে সংবাদ সম্মেলন করে সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল)সৌমেন কুমার বাইন যুবদল নেতা কাওসার খুনের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করাসহ বিস্তারিত তুলে ধরেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উজিরপুর উপজেলার আলামদী গ্রামের ফরিদ মোল্লার ছেলে সজল মোল্লা, শামীম মোল্লা , মোবারক মোল্লার ছেলে তরিকুল ইসলাম, মুলাদী থানার দড়িচর গ্রামের মনির হোসেনের ছেলে সোহাগ, গোপালগঞ্জের কাশিয়ানী থানার জাহিদ শেখের ছেলে সাগর শেখ, গেপালগঞ্জের ভুমদিয়া গ্রামের হাচান শেখের ছেলে হাসিব শেখ ও হাবিব শেখ,বরগুনা জেলার পাথরঘাটার মানিক খালী গ্রামের মালেক হাওলাদারের ছেলে মাহাবুবুর রহমান,ভোলার বোরহানউদ্দিন থানার বাটামারা গ্রামের লোকমান হাকিমের ছেলে শরীফ হোসেন।

 

 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকান্ডর ঘটনাটি ঘটেছে জানিয়ে সহকারী পুলিশ সুপার (উজিরপুর সর্কেল) বলেছেন,কাওসার খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা অল্প সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। দ্রুততম সময় এই খুনের ক্লু উৎঘটন করা হবে।

 

নিহত কাওসারের মেজ ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

 

এদিকে হত্যাকান্ডের সময় ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী নিহত কাওসারের চাচাতো ভাই সাতলা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেদ আমিন বলেন,শুক্রবার সকালে সাতলার একতা বাজারে কাওসারের সঙ্গে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে নান্নু মোল্লার হাতাহাতির ঘটনা ঘটে। তারপর তারা মামলা করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে কাওসারকে হত্যার পরিকল্পনা করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal