Advertise top
রাজনীতি

মনপুরায় ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেফতার

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম    

মনপুরায় ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেফতার
আটক শহিদুল ইসলাম মোল্লা। বরিশাল নিউজ ডটকম

পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় মনপুরায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মোল্লা গ্রেফতার হয়েছেন।

 

পুলিশ শুক্রবার, ২৩ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে। এরপর শনিবার, ২৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

 

গ্রেফতার শহিদুল ইসলাম মোল্লা কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। তার বাড়ি ওই ইউনিয়নেই।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদুল ইসলাম মোল্লা পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal