Advertise top
পরিবেশ

‘হামুন’ মোকাবিলায় বরিশালে জরুরি সভায় ৮ নির্দেশনা

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০১:১০ পিএম       

‘হামুন’ মোকাবিলায় বরিশালে জরুরি সভায় ৮ নির্দেশনা
বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা। ছবি: বরিশাল নিউজ

 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বরিশাল জেলা প্রশাসনের  আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ  মঙ্গলবার, ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়। 

 

জেলা প্রশাসক শহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এসময় কমিটির সদস্যরাসহ সকল উপজেলা নির্বাহী অফিসার,ভূমির সকল সহকারী কমিশনার এবং পিআইওরা জুমে অংশ নেন।

 

জরুরি সভায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ হামুন মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভার সিদ্ধান্তগুলো হচ্ছে:  

 

১. সকল ধরনের সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা

 

২. পর্যাপ্ত শুকনো খাবারের পাশাপাশি পানি বিশুদ্ধ করন ঔষধ, মোমবাতি, ম্যাচ, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ এর ব্যবস্থা

 

৩. বরিশাল জেলার ৫৪১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তিগত বহুতল ভবন, অফিস সমূহ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণ

 

৪. জেলার সকল স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার

 

৫. প্রাণীসম্পদ রক্ষায় গুরুত্বারোপ এবং পর্যাপ্ত গোখাদ্যর ব্যবস্থা রাখতে হবে।

 

৬. সিপিপি, রেড ক্রিসেন্টসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকা

 

৭. জেলা এবং উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা, এবং

 

৮. বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। যাতে নোটিশ পেয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal