Advertise top
রাজনীতি

কলাপাড়ায় বিএনপির শান্তি মিছিল

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম    

কলাপাড়ায় বিএনপির শান্তি মিছিল
কলাপাড়া শহরে বিএনপির শান্তি মিছিল। বরিশাল নিউজ ডটকম

পটুয়াখালীর কলাপাড়ায় শান্তি মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আয়োজকেরা নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন।

 

শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে বুধবার, ২৫ নভেম্বর দুপুর ১২টার দিকে মিছিলটি বের হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ হয়।

 

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার সমাবেশে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন সমাবেশ সঞ্চালনা করেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি। বক্তব্য দেন সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু ও মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদারও। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীও বিশেষ অতিথি ছিলেন।

 

বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের কিছু নেতা দিবাস্বপ্ন দেখছেন। শেখ হাসিনার দেশে ফেরার কথা বলাকে তিনি অবাস্তব বলে উল্লেখ করেন।

 

তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের অগ্নিসন্ত্রাসের পথ ছেড়ে শান্তিতে থাকার আহ্বান জানান। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও মামলার কথাও তিনি তুলে ধরেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal