Advertise top
খেলা

ম্যাকাইয়ে ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সামনে

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ আগষ্ট ২০২৬, ০৬:০৪ পিএম       

ম্যাকাইয়ে ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সামনে
সিরিজের শেষ টেষ্টে শনিবার মাঠে নামবে বাংলাদশে-অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ঐতিহাসিক সুযোগ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ডারউইনে নয় উইকেটে জয়ের পর সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।

 

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শনিবার, ২২ আগস্ট সকালে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাকাইয়ের এই ভেন্যুতে এটাই প্রথম কোনো টেস্ট ম্যাচ। জিতলে বা ড্র করলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ।

 

দুই দলের ইতিহাস

মোট সাতটি টেস্টের মুখোমুখিতে অস্ট্রেলিয়ার পাল্লাই ভারী, পাঁচটিতে জিতেছে তারা। বাংলাদেশের একমাত্র আগের জয়টি এসেছিল ২০১৭ সালে মিরপুরে, বিশ রানের ব্যবধানে। মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন সেই দলে সাকিব আল হাসান ব্যাট হাতে চুরাশি রান আর বল হাতে দশ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।

 

২০১৭ সাল ভোলেননি কামিন্স

শুক্রবার ম্যাকাইয়ে সংবাদ সম্মেলনে ২০১৭ সালের সেই হারের প্রসঙ্গ নিজেই টেনে আনেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তার ভাষায়, "ওরা ২০১৭ সালেও আমাদের হারিয়েছিল, এটা প্রথমবার নয়। এরপর আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। ওরা খুব ভালো একটা দল। প্রচুর আত্মবিশ্বাস নিয়েই ওরা এখানে আসবে। এটাই আমাদের সামনে থাকা চ্যালেঞ্জ।"

 

ডারউইনের হার নিয়ে খোলাখুলি কামিন্স

আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেননি বলে স্বীকার করেন কামিন্স। তিনি বলেন, "শেষ ম্যাচে আমরা নিজেদের সেরা ছন্দের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ খুব ভালো খেলেছে, তারা ভালো একটা ক্রিকেট দল। ফলাফলটা আমাদের জন্য আদর্শ নয়, কিন্তু আমরা চেষ্টা করব আরও ম্যাচ জেতার।" প্রস্তুতি ভালো হয়েছিল উল্লেখ করে আগের ভালো পারফরম্যান্সের কথা মনে করিয়ে দলকে চাঙা রাখার চেষ্টার কথাও জানান তিনি।

 

বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে

ডারউইন টেস্টের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এটিকে যেকোনো সংস্করণে দলের সবচেয়ে বড় জয় বলে অভিহিত করেন। ম্যাকাইয়েও একই ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

একাদশ

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, লিটন দাস ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ : ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal