Advertise top
রাজনীতি

তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করেছে: কাদের

বরিশাল নিউজ ঢাকা ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম    

তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করেছে: কাদের
ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করেছে। এ ব্যবস্থা পুর্নবহালের আর কোন সুযোগ নেই। বাংলাদেশে ২০০১ ও ২০০৪ এর পরিস্থিতির আর পুনরাবৃত্তি হবে না।

 

ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার, ২০ অক্টোবর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি নিয়ে কাদের বলেন, পরিনতি সেই ১০ ডিসেম্বরের মতোই হবে। তিনি বলেন, ১০ ডিসেম্বর বেগম জিয়া দেশ চালাবেন বলে বিএনপি দম্ভোক্তি করেছিল।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal