বরিশাল নিউজ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে মহানগর ও জেলা দক্ষিণ বিএনপি আজ ৭ নভেম্বর সকালে নগরীতে বর্ণাঢ্য র্যালি করেছে।
মহানগর বিএনপির র্যালিতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন) এমপি,চেয়ারম্যান এর উপদেষ্টা অ্যাড. মজিবর রহমান সরোয়ার এমপি,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বিসিসি প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন,সহ সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে দক্ষিণ জেলা বিএনপি। র্যালিতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন) এমপি,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বিসিসি প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন,সহ সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এমপি,সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহীন সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন