বরিশাল নিউজ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

পরিবেশ সুরক্ষার বার্তা দিতে বরিশাল নগরীর টিবি হাসপাতালর পুকুর পাড়ে গাছ লাগিয়েছে মহানগর যুবদল। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে এ কর্মসূচি হয়।
বুধবার, ২৮ অক্টোবর সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
গাছ লাগানোর পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, যুবদল শুধু রাজপথের আন্দোলনে সীমাবদ্ধ নয়। সামাজিক দায়বদ্ধতা থেকেও সংগঠনটি কাজ করছে । তার ভাষ্য, প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য আরিফুর রহমান বাবু ও অ্যাডভোকেট সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ছিলেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান এবং এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান আনিসও উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। চারা রোপণের পর সংগঠনের সাফল্য, সাংগঠনিক অগ্রগতি এবং দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন