বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

নতুন কাঠামোয় প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের মজুরি বেড়েছে সবচেয়ে বেশি। সর্বনিম্ন গ্রেডের মজুরি ঠিক হয়েছে ভোটে।
নিম্নতম মজুরি বোর্ডের সভায় তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়। সর্বনিম্ন গ্রেডের মজুরি ঠিক করতে ভোট নিতে হয়। ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
প্রথম গ্রেডে আছেন সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটর। তাদের মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। বৃদ্ধির পরিমাণ ৬ হাজার ৪৬৫ টাকা।
দ্বিতীয় গ্রেডে রয়েছেন সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটররা। তাদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা।
তৃতীয় গ্রেডে আছেন জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার ও ট্যাগিংম্যানরা। তাদের আগের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। এখন তা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। বৃদ্ধির পরিমাণ ৫ হাজার ৬৫০ টাকা।
সর্বনিম্ন গ্রেডে রয়েছেন হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টরা। তাদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭ হাজার টাকা। বৃদ্ধির পরিমাণ ৪ হাজার ৫০০ টাকা।
নতুন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন জানান, গ্রেডভেদে মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বেড়েছে। মূল মজুরি ও বাড়িভাড়া ঠিক করতে বোর্ড বুধবার, ২৫ নভেম্বর আবার বৈঠকে বসছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন