বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শেয়ারধারীদের চাপে বোর্ড সিদ্ধান্ত বদলেছে। দুই সপ্তাহ না যেতেই এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং।
হুয়াং সোমবার, ২৩ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তরে ফেরেন। কালো চামড়ার জ্যাকেট পরা ৬৩ বছর বয়সী প্রধান নির্বাহীকে কর্মীরা করতালিতে বরণ করেন।
তিনি বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর পদ ছেড়েছিলেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর একটি ছিল চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে, এমন একজনের সঙ্গে। হুয়াংয়ের ফেরায় মার্কিন কংগ্রেসের উভয় দলের আইনপ্রণেতারা তীব্র আপত্তি জানিয়েছেন।
ট্রাম্প বলেন, হুয়াংকে ফেরাতে তার হস্তক্ষেপই নির্ণায়ক ছিল। তিনি আরও বলেন, "তিনি কোনো অন্যায় করেননি।" হুয়াংকে তিনি "জিনিয়াস" বলে উল্লেখ করেন। স্পেসএক্সের ইলন মাস্কও এই প্রত্যাবর্তনকে স্বাগত জানান।
বাজারে এর প্রভাব পড়েছে দ্রুত। এনভিডিয়ার শেয়ারদর ৩১.৫ শতাংশ বেড়ে ওয়াল স্ট্রিটের সামগ্রিক ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখে। CoreWeave ও Nebius-এর শেয়ারও বেড়েছে।
হুয়াং এনভিডিয়ার পঞ্চম বৃহত্তম শেয়ারধারী। তার হিস্যা প্রায় ৩.৬ শতাংশ। মার্ক জাকারবার্গ বা ইলন মাস্কের মতো বিশেষ ভোটাধিকারের শেয়ার তার নেই। ব্রিটেনের হেনলি বিজনেস স্কুলের অধ্যাপক নাদা কাকাবাদসে বলেন, "প্রধান নির্বাহী যখন বরখাস্ত করার মতো ছোট নন, বোর্ডের কাজ তখন তাকে ছাঁটা নয়, সীমার মধ্যে বেঁধে রাখা।"
এআই স্টার্টআপে এনভিডিয়ার নিজস্ব অর্থে বিনিয়োগের ঝুঁকি নিয়ে ওয়াল স্ট্রিটের প্রশ্নও রয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন