বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। পরে তাদের সঙ্গে দেখা করতে থানায় আসা আরও দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন, বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার ইমরান হোসেন, ইমন ও ফাইজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার সুমন হাওলাদার, রাকিব সিকদার, আবু বক্কর ও রুমন।
ওসি জানান, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় অ্যাপোলো মেডিক্যাল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার ও কয়েকটি মাস্ক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’ লেখা ছিল।
ওসি মনিরুল ইসলাম জানান, আটক সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন