Advertise top
আদালত-অপরাধ

পাথরঘাটায় ছয় কিশোরসহ আটক ২১

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম    

পাথরঘাটায় ছয় কিশোরসহ আটক ২১
পাথরঘাটা থানা। ফাইল ছবি

কিশোর গ্যাংয়ের তৎপরতা লক্ষ্য করায় বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। আটক হয়েছেন সন্দেহভাজন ২১ জন।

 

পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার, ২২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চলে। নেতৃত্ব দেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।

 

পাথরঘাটা থানা-পুলিশের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ২৮ বছরের মধ্যে। এদের মধ্যে ছয়জনের বয়স ১৪ থেকে ১৬ বছর।

 

আটক ব্যক্তিরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি বাদুরতলা, ছোট পাথরঘাটা, দক্ষিণ পাথরঘাটা, কালীবাড়ি, পদ্মা, রুহিতা, ছোট টেংরা, দক্ষিণ কুপধন, কাঞ্চুরহাট ও পূর্ব কালমেঘা এলাকার বাসিন্দা। মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিক দেখাতে না পারায় নয়টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই চলছে। জব্দ মোটরসাইকেলের কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

থানার ওসি আব্দুল আলিম জানান, সম্প্রতি পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখা যাচ্ছে। তার ভাষ্য, মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal