Advertise top
ভ্রমন

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল শুরু; কড়া নিরাপত্তা

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম       

কুয়াকাটায় কার্নিভাল শুরু; কড়া নিরাপত্তা
কুয়াকাটা পর্যটন কার্নিভাল তোড়ন। বরিশাল নিউজ ডটকম

পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে দুইদিনব্যাপী পর্যটন কার্নিভাল। প্রথম দিনে পর্যটকসহ লক্ষাধিক লোক এই উৎসবে অংশ নেন। সাগরপাড়ের এই আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় রয়েছেন তিনবাহিনীর সদস্য।

 

বীচ ফুটবল দিয়ে শুক্রবার, ২৩ অক্টোবর সকাল সাড়ে নয়টায় কার্নিভালের সূচনা হয়। ডিসি পার্কসংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

 

বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-১ নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।  খেলায়  চারটি ম্যাচে আটটি দল অংশ নিয়েছে।

 

বিকালে লেম্বুর বনে ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। রাতে তারকা শিল্পীদের নিয়ে কনসার্ট হবে। দ্বিতীয় দিন শনিবার, ২৪ অক্টোবরও দিনভর নানা আয়োজন থাকছে।

 

টুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা-পুলিশ কাজ করছে। সঙ্গে আছেন সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে ৭০০ সদস্য মোতায়েন আছেন।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal