Advertise top
চিকিৎসা

ঢাকা-বরিশাল গোলাপি সড়ক শোভাযাত্রা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম    

ঢাকা-বরিশাল গোলাপি সড়ক শোভাযাত্রা
স্তন ক্যান্সার সচেতনতায় ঢাকা থেকে যাত্রা করা গোলাপি সড়ক শোভাযাত্রা। সংগৃহীত

স্তন ক্যান্সার শনাক্ত ও চিকিৎসায় সচেতনতা বাড়াতে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত দুই দিনের গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু হয়েছে।

 

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজনে শোভাযাত্রাটি শুক্রবার, ২৩ অক্টোবর সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে। এটি ঢাকা-বরিশাল-ঢাকা রুটে চলবে। কর্মসূচি শনিবার, ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।

 

নেতৃত্বে আছেন ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি জানান, প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। শহর থেকে গ্রাম পর্যন্ত যেন কেউ এ রোগে আক্রান্ত না হন, সে জন্যই এই আয়োজন।

 

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, সামাজিক সচেতনতার পাশাপাশি নিয়মিত স্ক্রিনিং জরুরি। তার মতে, নিয়মিত স্ক্রিনিংয়ে রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা সম্ভব।

 

আয়োজকদের তথ্য অনুযায়ী, রাজধানীর পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও সচেতনতার বার্তা পৌঁছানো হবে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal