Advertise top
বরিশাল জেলা

বাকেরগঞ্জে অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পিএম    

বাকেরগঞ্জে অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত
বাকেরগঞ্জের মডেল মসজিদ এলাকায় বরিশাল-বরগুনা আঞ্চলিক মহাসড়ক। ফাইল ছবি

বরিশালের বাকেরগঞ্জে সড়ক পার হওয়ার সময় দুটি অটোরিকশার চাপায় আব্দুল মন্নান মল্লিক (৬০) নামের একজন নিহত হয়েছেন।

 

বাকেরগঞ্জ উপজেলার মডেল মসজিদ এলাকায় বরিশাল-বরগুনা আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার, ২২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল মন্নান উপজেলার গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শামসুল হক মল্লিকের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় দুটি অটোরিকশা মন্নানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, তার স্বামী সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। কেন ওই এলাকায় গিয়েছিলেন, তা তিনি জানেন না।

 

পুলিশ ঘটনার পর একটি অটোরিকশা আটক করেছে। অন্যটি নিয়ে চালক পালিয়ে গেছেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, পালিয়ে যাওয়া অটোরিকশা শনাক্ত করে চালককে ধরার চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal