Advertise top
বরিশাল জেলা

বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম    

বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু
এই সেপটিক ট্যাংকেই ওই শ্রমিকদ্বয় অসুস্থ হয়ে পড়েন। বরিশাল নিউজ ডটকম

বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিক মারা গেছেন। অক্সিজেনের অভাবে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন।

 

বানারীপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার, ২২ অক্টোবর দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন জামাল হোসেন ও মো. সোহাগ।

 

জামাল হোসেন উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে। সোহাগ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. চুন্নু মিয়ার ছেলে।

 

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনে কাজ চলছিল। ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে ওই দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। একপর্যায়ে অক্সিজেনের অভাবে তারা অসুস্থ হয়ে পড়েন।

 

খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তারা অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

ওসি আরও জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal