Advertise top
মহানগর

চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করল বিসিসি

বরিশাল নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম    

চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করল বিসিসি
চৌমাথা বাজারের সামনে ফুটপাত থেকে দখল সরানো হচ্ছে। বরিশাল নিউজ ডটকম

বরিশাল নগরীর চৌমাথায় ফুটপাত ও সড়ক দখল করে গড়া দোকানপাট উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন।

 

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে অভিযান চলে। চৌমাথা বাজারের সামনে রবিবার, ১১ অক্টোবর দুপুর ১২ টায় এর শুরু হয়।

 

পরে বাজারের আশপাশে উচ্ছেদ চালানো হয়। অভিযান যায় হাতেম আলী কলেজ ও চৌমাথা লেক এলাকাতেও।

 

অভিযানের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, নগরীর ফুটপাত জঞ্জালমুক্ত করতে সর্বত্র উচ্ছেদ চালানো হচ্ছে। চৌমাথার অভিযান সেই ধারাবাহিকতারই অংশ। এ কার্যক্রম চলতে থাকবে বলেও জানান তিনি।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal