Advertise top
খেলা

সেমিফাইনালেই থামলেন ইমরানুর

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পিএম    

সেমিফাইনালেই থামলেন ইমরানুর
এশিয়ান গেমসের ১০০ মিটার সেমিফাইনালে দৌড়াচ্ছেন বাংলাদেশের দ্রুততম মানব। ছবি: স্ক্রিণশট

এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। 

 

সেমিফাইনালের প্রথম হিটে তিনি ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হন। এর মধ্য দিয়েই শেষ হলো তার এবারের এশিয়ান গেমস মিশন।

 

গতকাল রাউন্ড ওয়ানে সেরা ২৪ জনের মধ্যে থেকে ১০.৪৯ সেকেন্ড সময়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন ইমরানুর। আজকের টাইমিং গতকালের তুলনায় সামান্য ভালো হলেও তাতে সন্তুষ্ট নন তিনি।

 

দৌড় শেষে ইমরানুর তার পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন এবং একে চলতি বছরের অন্যতম খারাপ পারফরম্যান্স বলে উল্লেখ করেন। খারাপ টাইমিংয়ের ব্যাখ্যায় তিনি জানান, দুই বছরের ইনজুরি কাটিয়ে এটিই তার মাঠে ফেরার প্রথম বছর। তিনি বলেন, প্রতিবার নিজের সেরা টাইমিং করা সম্ভব হয় না, তবে ইনজুরি আরও খারাপের দিকে না যাওয়াটাই ইতিবাচক দিক।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal