Advertise top
অর্থনীতি

বরিশালে ৩ দিন পর বসেছে  সবজি বাজার, ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি, প্রধান আসামী গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম       

বরিশালে ৩ দিন পর বসেছে  সবজি বাজার, ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি, প্রধান আসামী গ্রেপ্তার
সবজি বাজারের ধর্মঘট প্রত্যাহার। ছবি: সংগৃহীত

বরিশালে তিনদিন পর পাইকারি কাঁচাবাজার প্রাণচঞ্চল হয়ে উঠেছে।মঙ্গলবার একদিনের ধর্মঘট, আর এর আগে পরের দুইদিনের প্রস্তুতি মিলে সবজি বাজার ছিল জনশুন্য।
 

মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এদিকে এই বাজার কমিটির আড়তদারের ওপর হামলা ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি এবং ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন বেপারীকে পুলিশ গতকাল, বুধবার গ্রেপ্তার করেছে। গতকালই তাকে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

 

উল্লেখ্য, কাঁচাবাজার ব্যবসায়ীদের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে নগরীর ভাটারখাল এলাকার বহুমুখী সিটি পাইকারি কাঁচাবাজারের আড়তদাররা এই ধর্মঘট ডেকেছিলেন।  

 

এর ফলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় সবজি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। এমন কি তিনদিন ধরে অলিগলিতেও তরকারিওয়ালাদের হাকডাক শোনা যায়নি। টাটকা সবজি খাদকদের দিনও গেছে খারাপ। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ধীর্ঘ বৈঠকের পর প্রশাসনের আশ্বাস পেয়ে মঙ্গলবার ধর্মঘট প্রত্যাহারে রাজী হন ব্যবসায়ীরা। এরপর সবজি উৎপাদনকারীদের কাছে পণ্য অর্ডার এবং সরবরাহ পেতে আরও একদিন বাজার বন্ধ রাখতে হয়।   


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal