বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের ড্রোন প্রতিষ্ঠান পাওয়ারাসের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন চুক্তি নিয়ে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে। যে কোম্পানিটির সাথে চুক্তি হয়েছে সেটির সহ-প্রতিষ্ঠাতা একজন সাবেক ইসরায়েলি সেনা।
যদিও দখলদার ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়না পাকিস্তান। সমস্যা রয়েছে অন্য জায়গায়ও। ওই একই কোম্পানি ভারতের কাছেও একই প্রযুক্তি বিক্রি করে আসছে।
পাওয়ারাসের প্রতিনিধিদল গত ১৬ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করে। এরপর প্রতিষ্ঠানটি জানায়, তারা সীমিত পরিমাণ ড্রোন সরবরাহের একটি ক্রয়াদেশ ও একটি সমঝোতা স্মারক পেয়েছে।
প্রতিষ্ঠানটির অন্য সহপ্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প বিনিয়োগকারী হিসেবে যুক্ত আছেন। হোয়াইট হাউস বলেছে, এতে কোনো স্বার্থের সংঘাত নেই।
মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত পাওয়ারাস এর আগে ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান পারাস ডিফেন্সকে তাদের ইন্টারসেপ্টর প্রযুক্তি তৈরি ও বিক্রির একচেটিয়া অধিকার দিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান ও ভারত উভয়ের কাছে একই প্রযুক্তি সরবরাহ ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রতিরক্ষা বিশ্লেষক বিলাল খান আল জাজিরাকে বলেন, পাকিস্তান ইতিমধ্যে নিজস্ব ড্রোন তৈরি করতে সক্ষম, তাই চুক্তির দীর্ঘমেয়াদি গুরুত্ব এখনো স্পষ্ট নয়। পাওয়ারাস আল জাজিরাকে জানায়, ট্রাম্পের ছেলেরা কোম্পানির পরিচালনায় কোনো ভূমিকা রাখেন না।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন