বরিশাল নিউজ
প্রকাশ : ০৬ আগষ্ট ২০২৬, ০৩:২৫ পিএম

পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আজ ৬ আগস্ট বরিশালে যোগদান করেছেন। তিনি ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা । এরআগে তিনি পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন।
আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) হিসেবেও কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন পুলিশ কর্মকর্তারা।

অফিসে তাকে শুভেচ্ছা জানান অ্যাডিশনাল ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন