Advertise top
চিকিৎসা

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে যোগদান

বরিশাল নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম    

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে যোগদান
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়েতুল হায়দার। ফাইল ছবি।

বরিশালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেফায়েতুল হায়দারকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে  সোমবার, ২৭ জুলাই এই তথ্য জানানো হয়েছে।২৯ জুলাই তার কর্মস্থলে যোগদান করার কথা।

 

যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৯ জুলাইয়ের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

 

উল্লেখ্য, গত ৫ জুলাই বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদায়ন করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহীনকে। পরদিন তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে আন্দোলন শুরু করেন বিএনপিপন্থী চিকিৎসকরা। ৮ জুলাই তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। পরে ১৩ জুলাই তার নিয়োগ বাতিল করে মন্ত্রণালয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal