Advertise top
চিকিৎসা

বরিশালে সিভিল সার্জন নিয়োগ: ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বরিশাল নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম    

বরিশালে সিভিল সার্জন নিয়োগ: ২৪ ঘণ্টার আল্টিমেটাম
বরিশাল সিভিল সার্জন অফিস

বরিশালে সিভিল সার্জনের যোগদান নিয়ে নিয়োগ বানিজ্যকে দোষারোপ করা হচ্ছে। ডাক্তারদের সংগঠনের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ।

 

এই কারনে সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানের যোগদান ইস্যুতে আন্দোলন করে যাচ্ছেন ছাত্র-জনতা। আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তারা জানান, এই সময়ের মধ্যে ডা. মনিরুজ্জামানকে অপসারণ করা না হলে বৃহস্পতিবার, ৩০ জুলাই বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ঘেরাও করা হবে। প্রয়োজনে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

 

আন্দোলনকারীদের অভিযোগ, দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য প্রশাসনে দীর্ঘদিন ধরে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের সংস্কৃতি চলছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন নিয়োগে প্রভাবশালী মহলের হস্তক্ষেপের চেষ্টা চলছে। একই সঙ্গে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীরকে সরানোর চেষ্টার অভিযোগও তোলেন তারা।

 

এদিকে বর্তমান সিভিল সার্জন ডা. মনজুর এলাহী বলেছেন, “দায়িত্ব হস্তান্তরের অপেক্ষায় আছি। খুব শিগগির আমার ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে যোগদানের কথা রয়েছে।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal