Advertise top
বরিশাল

বরিশাল সিটি কপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

বরিশাল নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম    

বরিশাল সিটি কপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি
নগরভবনে অভিকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: বরিশাল নিউজ

বরিশাল নগরীর তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভিকে চাকুরি দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।  অভি বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা

 

নগরভবনে মঙ্গলবার, ২৮ জুলাই বিকালে আনুষ্ঠানিকভাবে অভির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রশাসক ।

 

নিয়োগপত্র হস্তান্তরকালে বিসিসি প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এই ছোট একটি উদ্যোগের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, মেধা ও সুযোগ পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

 

নিয়োগপত্র পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন মাইদুল ইসলাম অভি। তিনি বলেন, ‘আমাদের মতো মানুষদের সমাজে প্রতিনিয়ত নানা অবহেলা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। একটি স্থায়ী কর্মসংস্থান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখন থেকে আমি সম্মানজনকভাবে নিজের জীবনযাপন করতে পারব। এই সুযোগ করে দেয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এর নিকট আমি কৃতজ্ঞ থাকবো।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal