বরিশাল নিউজ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৭:২৭ এএম

বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আয়োজনে নগরীতে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বৃহস্পতিবার, ২৩ জুলাই দুপুরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক নুরুল আমীন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস।
যুগ্ম আহবায়ক হারুন-অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল জব্বার শিকদার, মাহাবুবুল আলম বাবুল, তুহিন পন্ডিত, আব্দুল হক শিকদার, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, কাজী মো. জাহাঙ্গীর হোসেন চান্দু, খোকন মুন্সী প্রমুখ।
সমাবেশে বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেয়ার আহবান জানিয়ে বলেন, পদপ্রাপ্ত এবং পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে একটি সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে বরিশাল সদর উপজেলা বিএনপি কাজ করে যাবে।
শেষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন