Advertise top
রাজনীতি

বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবি

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:১৪ এএম    

বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবি
কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির ঝাড়ু মিছিল। ছবি: বরিশাল নিউজ

বরিশাল সদর উপজেলার সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়েছে।

 

এই দাবিতে বিএনপি নেতাকর্মীদের একটি গ্রুপ আজ  শনিবার, ১৮ জুলাই সকাল ১১টায় নগরীর শহিদ মিনার চত্বর জড়ো হয়। পরে সেখান থেকে তারা ঝাড়ু মিছিল নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশ শেষে সংবাদ সম্মেলনেরও আয়োজন করেন তারা।

 

পরে জেলা প্রেসক্লাবে একই দাবিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় আন্দোলনকারীরা জানান, গত ১২ জুলাই বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে।

আন্দোলনকারীদের দাবি, এ কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের ভেতরে অন্য দল থেকে আসা লোকদের প্রাধান্য দেয়া হয়েছে। যারা বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন তাদের নাম নেই এই কমিটিতে। এছাড়াও মৃত একজনের নামও কমিটিতে রাখা হয়েছে।

 

এ অবস্থায় এই কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন করে কমিটি করার দাবিও জানান আন্দোলনকারীরা। তাদের দাবি মানা না হলে তারা এ আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal