Advertise top
বরিশাল

পটুয়াখালীতে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট; সেবা ব্যাহত

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১১:২২ পিএম    

পটুয়াখালীতে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট; সেবা ব্যাহত
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডাকঘর কর্মচারীদের সমাবেশ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে ডাকঘর কর্মচারীরা বিভিন্ন দাবি দাওয়া জানাতে চলতি মাসের ৬ তারিখ থেকে ধর্মঘট করছেন। এতে চিঠিপত্র, সরকারি নথি ও বিভিন্ন ডাকসেবা গ্রহণে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

 

আন্দোলনকারীরা মঙ্গলবার, ১৪ জুলাই বেলা ১১টায় পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বিক্ষোভ র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনরত নেতারা জানান, পটুয়াখালী জেলায় প্রায় ৮ শতাধিক শাখা ডাকঘর কর্মচারী রয়েছেন। তাদের বঞ্চিত করা হচ্ছে। তাদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না।

 

ডাকঘর কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন,বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বার্থে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে।

 

তিনি সরকারের কাছে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal