Advertise top
রাজনীতি

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম       

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার
বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে আদালতে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানায় করা বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় বুধবার , ১ জুলাই গ্রেপ্তার দেখানো হয়েছে।  

 

গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রিফাত আল আফসানী আসামিকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত আজ এ আদেশ দেন।

 

আবেদনে বলা হয়, আসামি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মিলে উস্কানিমূলক বক্তব্য দেন এবং অর্থায়ন ও নির্দেশনার মাধ্যমে ঘটনায় জড়িত ছিলেন । আসামি জামিনে মুক্তি পেলে পলাতক থেকে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

 

গত বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় এ মামলাটি করা হয়। প্রসঙ্গত জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত মেয়র প্রয়াত অ্যাডভোকেট শওকত হোসেন হিরণের স্ত্রী।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal