বরিশাল নিউজ
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১:৫৭ পিএম

বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে আজ ২২ জুন সকালে তার নাজিরের পুল এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।
জুলাই অভ্যুত্থান পরবর্তী তিনি আত্মগোপনে গেলেও সম্প্রতি তিনি বরিশালে ফেরেন।
রফিকুল ইসলাম খোকন বরিশাল মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনের সাত নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র, ল’ কলেজের সাবেক ভিপি এবং বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
তার বিরুদ্ধে ২০২৪ আন্দোলন ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় বিএনপির দায়ের করা দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন