Advertise top
বরিশাল

বজ্রপাতে মারা গেল কৃষকের গাভী

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:৩৬ পিএম    

বজ্রপাতে মারা গেল কৃষকের গাভী
বজ্রপাতে গাভী র মৃত্যু। ছবি সংগৃহীত

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আজ মঙ্গলবার, ২৬ মে সকালে বজ্রপাতে কৃষক শামীম হোসেনের একটি গাভী মরে গেছে।

 

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গাছনি গ্রামের কৃষক শামীম সকালে তার গাভীগুলোকে বাড়ীর পাশে ঘাস খোওযার জন্য রেখে আসেন। কিছুক্ষণ পরে শুরু হয় বজ্রপাত ও বৃষ্টি। বৃষ্টি থামার পরে মাঠে গিয়ে শামীম দেখেন তার একটি গাভী মরে পড়ে আছে। গাভীটির দাম আনুমানিক ৮০ হাজার টাকা বলে জানান শামীম।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal