Advertise top
বরিশাল

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম       

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদেরক্রিীড়া প্রতিযোগিতা। ছবি: বরিশাল নিউজ

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আজ বৃহস্পতিবার,৮ ফেব্রুয়ারি সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ে ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

 

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডা. মারিয়া হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার।

 

  প্রতিযোগিতার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিরা। পরে বেলুন  ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি । 



মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal