Advertise top
বরিশাল

বরিশালে বিমানের নিয়মিত ফ্লাইট দাবি; স্মারকলিপি

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম    

বরিশালে বিমানের নিয়মিত ফ্লাইট দাবি; স্মারকলিপি
বরিশালে ফ্লাইট সংখ্যা কমানোর প্রতিবাদে স্মারকলিপি প্রদান। ছবি: সংগৃহীত

বরিশাল সেক্টরে আসন্ন শীতকালীন সময়সূচিতে ফ্লাইট সংখ্যা কমানোর প্রতিবাদ ও নিয়মিত ফ্লাইটের দাবি জানিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদ।

 

বরিশাল জেলা প্রশাসনের মাধ্যমে বুধবার, ২৩ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বরাবর এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

 

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথে বৃহস্পতি, শুক্র ও রবিবার ৩টি ফ্লাইট পরিচালনা করছে। তবে আগামী ২৫ অক্টোবর থেকে শীতকালীন সময়সূচিতে ফ্লাইট সংখ্যা ২টিতে হ্রাস করার শিডিউল প্রদান করা হয়েছে। বিভাগ উন্নয়ন পরিষদ ‘এ সিদ্ধান্তকে অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি বরিশাল সেক্টরে সপ্তাহে সাত দিনই নিয়মিত ফ্লাইট চালুর দাবি জানানো হয়।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘বিমান ভ্রমণের জন্য কোনো মানুষ ঢাকায় যায় না, ঢাকায় যাওয়ার জন্যই বিমানকে ব্যবহার করে থাকে।’ তাই যাত্রী চাহিদা বিবেচনা করেই দেশের দক্ষিণাঞ্চলের একমাত্র এই বিমানবন্দরের সঙ্গে রাজধানীর নিয়মিত রাষ্ট্রীয় আকাশ পরিসেবা অব্যাহত রাখার দাবি জানানো হয়।

 

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো.মামুন খন্দকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করাসহ বরিশালের জনস্বার্থে সম্ভব সবকিছু করার কথাও জানান। এ সময় বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দের মধ্যে নজরুল ইসলাম রাজন, ডা. মিজানুর রহমান,নাসিমুল আলমসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন।  


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal