Advertise top
বরিশাল

পরিবেশের ভারসাম্য রক্ষাকারী চারা লাগাতে হবে: বিভাগীয় কমিশনার

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম       

পরিবেশের ভারসাম্য রক্ষাকারী চারা লাগাতে হবে: বিভাগীয় কমিশনার
পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে চারা বিতরণ। ছবি: বরিশাল নিউজ

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের আমড়া, নারকেল ও নিমসহ বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষচারা রোপণ করতে হবে।

 

বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে  বৃহস্পতিবার দুপুরে ৫০ হাজার চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

 

বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার এতে সভাপতিত্ব করেন।

 

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘সবুজের মাধ্যমে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা বরিশালেও বাস্তবায়ন করা হবে। বিভিন্ন প্রজাতির গাছের মাধ্যমে পুরো বরিশালকে একটি সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে।

 

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমীন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal