Advertise top
বরিশাল

আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল স্থলবন্দরে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৬, ১১:০১ পিএম    

আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল স্থলবন্দরে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটিতে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। -ছবি সংগৃহীত

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

 

কাস্টমস ও বন্দরের সব কার্যক্রমও বুধবার, ২৬ আগস্ট বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

 

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর সবুর গণমাধ্যমকে জানান, সরকারি ছুটির কারণে বুধবার বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে কাস্টমস ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু রয়েছে।

সূত্র: ইত্তেফাক


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal