Advertise top
ধর্ম

বরিশালে ঈদে মিলাদুন্নবীতে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৬, ০৪:০৭ পিএম    

বরিশালে ঈদে মিলাদুন্নবীতে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে ছাত্র হিজবুল্লাহ্’র ঈদে মিলাদুন্নবীর মিছিল।-ছবি বরিশাল নিউজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ। নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বুধবার, ২৬ আগষ্ট সকাল ১০টায় এ আনন্দ মিছিল হয়।

 

সংগঠনটির জেলা শাখার তত্ত্বাবধানে মহানগর শাখা কর্মসূচির আয়োজন করে।  মিছিলে ছাত্র হিযবুল্লাহর নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ঈদে মিলাদুন্নবীর বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

 

মিছিলকে ঘিরে অশ্বিনী কুমার হল  চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

 

আয়োজকরা বরিশাল নিউজ ডটকমকে জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালনের জন্য এ আয়োজন করা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal