Advertise top
বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় দূত ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

বরিশাল নিউজ, বিদেশ ডেস্ক

প্রকাশ : ১০ আগষ্ট ২০২৬, ০৫:৫৩ পিএম    

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় দূত ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতের এক সন্ধিক্ষণে গত ১২ জুন ভারতের হাই কমিশনারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে পৌঁছান দীনেশ ত্রিবেদী।

 

সোমবার বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তাদের সাক্ষাত হয় বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান।

 

তিনি বলেন, “এটি সৌজন্য সাক্ষাৎ, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।”

 

পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

 

ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা ত্রিবেদীকে দেশটির কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দিয়ে কূটনৈতিক দায়িত্বে বাংলাদেশে পাঠিয়েছে দিল্লি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal