Advertise top
চিকিৎসা

বরিশালের রোগীদের আর ঢাকা যেতে হবে না!

বরিশাল নিউজ

প্রকাশ : ০৬ আগষ্ট ২০২৬, ০৪:৩০ পিএম    

বরিশালের রোগীদের আর ঢাকা যেতে হবে না!
শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা। ছবি: বরিশাল নিউজ

উন্নত চিকিৎসার জন্য বরিশালের রোগীদের যেন আর ঢাকায় যেতে না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল পরিচালনা পর্ষদ ও বিভাগীয় প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

 

বৃহস্পতিবার, ৬ আগস্ট সকালে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় তিনি বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ম্যানেজিং কমিটি এখনো ঘোষণা করা হয়নি। আগামী দুই-এক দিনের মধ্যেই কমিটি ঘোষণা দিতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, অনেক দিন ধরে কোন কমিটি সমস্যা কিভাবে স্থানীয় ভাবে সমাধান করা যায় সেই পথ খুঁজে বের  করা যায়নি। এজন্য  আমাদের প্রতিষ্ঠান নানা সমস্যার মধ্যে  আছে। সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো সিন্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানকে অনেক বেশি শক্তিশালী করার।  যাতে জনগণের স্বাস্থ্য বিষয়ক আকাঙ্খা আমরা পূরণ করতে পারি।

 

সভায় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউর মুনীর, জেলা প্রশাসক মামুন খন্দকার, স্বাস্থ্য বিভাগের পরিচালক রেফাত হায়দার, বরিশাল ড্যাবের সভাপতি নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, বরিশাল নাগরিক ফোরামের সভাপতি ডা. মিজানুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal