বরিশাল নিউজ
প্রকাশ : ০৪ আগষ্ট ২০২৬, ১০:৪৫ এএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিস্ফোরণের ঘটনায় পরিবারের দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার, ৪ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের ভর্তি করান।
আহতরা হলেন, ওই বাড়ির মালিক শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি আক্তার (১৮) ও নাতি ফাহিম (১৫)। গতকাল সোমবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বরিশাল থেকে হনুফা বেগমকে ৪০ শতাংশ, তার মেয়ে ইতি আক্তার ২ শতাংশ এবং নাতি ফাহিমকে ১৭ শতাংশ দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালের জরুরি বিভাগে তাদের আনা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় হনুফা বেগমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অন্যদেরকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন