Advertise top
বরিশাল

বাকেরগঞ্জ বিস্ফোরন; ধরণ জানতে ঢাকার বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিট

বরিশাল নিউজ

প্রকাশ : ০৩ আগষ্ট ২০২৬, ০৯:৫৫ পিএম       

বাকেরগঞ্জ বিস্ফোরন; ধরণ জানতে ঢাকার বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিট
বাকেরগঞ্জ বিস্ফোরনস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জনৈক শাহআলম হাওলাদারের বাড়ীর পাশে বিস্ফোরণের ঘটনায় তিন জন আহত হয়েছেন। বিস্ফোরিত বস্তুটি কী ছিল তা পুলিশ জানাতে পারেনি। এই বিস্ফোরণে তিনজন আহত হন।

 

উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে সোমবার, ৩ আগস্ট সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।  

 

আহতরা হলেন,শাহ আলম স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম। আহত ফাহিমের মুখ, হাত ও পায়ে দগ্ধের ক্ষত রয়েছে। অন্যদিকে হনুফা বেগম ও ইতির শরীরের ওপরের অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। চিকিৎসকদের মতে, হনুফা বেগমের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক।

 

আহত ইতি বেগমের বক্তব্য অনুযায়ী, সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি দেখতে পান একটি চিপসের প্যাকেটের সঙ্গে বাজারের একটি নতুন ব্যাগ রশি দিয়ে বাঁধা রয়েছে। বৃষ্টির কারণে পথ পিচ্ছিল থাকায় পা ফসকে ব্যাগটির ওপর পড়লে মুহূর্তেই বিকট বিস্ফোরণ ঘটে।

 

এর আগে পরিবারের অন্য সদস্যরা এটি বালুভর্তি বস্তার ভেতর থেকে বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিক ধারণা দিয়েছিলেন।

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

 

বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং ঘটনাস্থলে আরও বিস্ফোরক আছে কি না তা নিশ্চিত হতে ঢাকার বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। দলটির আজই  ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal